শিরোমণি বাজার বণিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলন
# ১১ পদে প্রার্থী-৩৩, প্রতীক বরাদ্দ
মো মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক
ঐতিহ্যবাহী শিরোমণি বাজার বনিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনকে সামনে রেখে সংবাদ সম্মেলন করেছে নির্বাচন পরিচালনা কমিটি। ১৬ নভেম্বর রবিবার আছরবাদ শিরোমণি বাজার বনিক সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের বিরুদ্ধে আনা পক্ষপাতিত্বমূলক আচারণে অভিযোগের বিষয়ে তুলে ধরা হয়। একই সাথে নির্বাচন নিয়ে সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আগামী ২৫ নভেম্বর বাজার বনিক সমিতির সম্পন্ন করার কথা ব্যক্তয় করেন। সংবাদ সম্মেলনের আগে সকালে নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয় থেকে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন। লিখিত বক্তব্যের তিনি বলেন
ঐতিহ্যবাহী শিরোমণি বাজার বনিক সমিতির (রেজিঃ ২৪৫৫) ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন আগামী ২৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা যখন জমজমাট প্রচার প্রচারণায় ব্যস্ত। ঠিক তখন কতিপয় ব্যক্তি তাদের নিজেদের স্বার্থ হাসিলের নির্বাচনকে প্রশ্নবৃদ্ধ করতে ষড়যন্ত্র করে মিথ্যা ও বিভ্রান্তিকর গুজব ছড়িয়ে ব্যবসায়ীদের মাঝে ভূল তথ্য ছড়াচ্ছে। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বলেন, ভোটার সংক্রান্ত যে অভিযোগ করা হয় সে বিষয়ে আমার কোন হাত নেই। এ সংক্রান্ত এডহক কমিটি ভোটার তালিকা যাচাই-বাছাই করে চুড়ান্ত করেছে। তাছাড়াও তফশিল অনুযায়ী ৪ নভেম্বর ভোটার তালিকার এবং অভিযোগে উপর আপত্তি গ্রহণ করা হয়। এছাড়াও একটি গণ পিটিশন, গণপিটিশনে স্বাক্ষরকারীদের মধ্যে তিন জনই একই পিটিশনের কপি দিয়ে আর একটি করে আপত্তি দাখিল করেন। শুনানীতে অংশ নিয়ে তারা জানান ঐ আবেদনের সাথে সংযুক্ত আপত্তি জানানো ভোটারদের বিষয়ে না জানিয়ে জনাব আক্তার হোসেন তাদেরকে দিয়ে স্বাক্ষর করিয়েছেন। প্রকৃত পক্ষে উক্ত ভোটারগণ বৈধতা সংক্রান্ত তাদের অভিযোগ নিস্পত্তি করা হয়। ধার্যকৃত দিনে ৩৮৯টি লিখিত আপত্তি পড়ে অতপর একই তফশিল অনুযায়ী ৫, ৬ ও ৭ নভেম্বর-২৫, নির্বাচন পরিচালনা কমিটি ভোটার তালিকা যাচাই বাছাই করে উক্ত আপত্তি যাচাই-বাছাই নিষ্পত্তি করা হয় এবং নিষ্পত্তির কপিতে জিনি অভিযোগ করছে তারও স্বাক্ষর আছে।
লিাখিত বক্তব্যে তিনি আরো বলেন, দির্ঘ ২২ বছর পর শিরোমণি বাজার বনিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন সুষ্ঠু, সুন্দর অবাধ, নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত করতে আমরা বদ্ধপরিকর। আমার নির্বাচন পরিচালনা কমিটি তফশিল ঘোষণার সকল স্তর সম্পন্ন করে মনোনয়নপত্র জমার দিনে ১১ টি পদের বিপরীতে ৩৬ জন মনোনয়নপত্র জমা দিলে ৩৬টি মনোনয়নপত্রই বৈধ বলে বিবেচিত হয়। অতপর ১৪ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের দিনে সভাপতি প্রার্থী শেখ আক্তার হোসেন, সাধারণ সম্পাদক প্রার্থী শেখ তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ আছাদুল কবির চঞ্চল মোট ৩ জন তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন। এখন ১১ টি পদের বিপরীতে ৩৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। আগামী ২৫ নভেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরোতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিষয়টি আমরা শ্রম দপ্তর, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, সহ প্রশাসনের সকল স্তরে চিঠির মাধ্যমে জানিয়েছি ।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোড়ল আনিসুর রহমান, সদস্য মুন্সি মইনুল ইসলাম,
এদিকে শিরোমনি বাজার বণিক সমিতির নির্বাচনে ১১ টি পদের বিপরীতে যে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে তারা হলো সভাপতি পদে শেখ রেজাউল ইসলাম (তালা) ও মোঃ আমিনুল ইসলাম( চেয়ার ), কার্যকারী সভাপতি পদে মোঃ আঃ রশিদ সরদার ( ঘড়ি ), মোঃ আবুল বাশার ( কুড়ে ঘর) , শেখ আঃ হামিদ (ডাব ) ও শেখ আবুল কাশেম (তারা ),সহ সভাপতি পদে মোঃ শহীদুল্লাহ (মোমবাতি )ও মিয়া হাফিজুর রহমান( আম), সাধারণ সম্পাদক পদে মোঃ শহিদুল ইসলাম(গরুর গাড়ী) ও মোল্লা সোলাইমান হোসেন( হরিণ ). যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাজী আঃ মান্নান(ফুটবল), ফয়সাল শেখ (হাতি ) ও আঃ হাকিম(কলস), সহ সাধারণ সম্পাদক পদে মোঃআবুল কাশেম(কাপ প্রিচ), শেখ রবিউল ইসলাম(বটগাছ) ও মোঃ শেখ ফরিদ( টিউবয়েল), সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ইয়াসিন হোসেন মুন (দোয়াত কলম)ও শেখ জসিম(মোটরসাইকেল). কোষাধক্ষ পদে মোঃ ইয়াসিন কাগুজী(রিক্সা), মীর বাবুল আক্তার(তলোয়ার ), শেখ আজিম হোসেন(মাছ ) ও মোঃ আব্দুল জলিল(বই), দপ্তর সম্পাদক পদে মোঃ জিয়াউর রহমান(উড়োজাহাজ )ও মোঃ মিরাজুল ইসলাম মিরাজ(গোলাপ ফুল ), প্রচার সম্পাদক পদে শেখ সাব্বির(ট্রাক) ও মোঃ সুমন শেখ(বালতি), সদস্য পদে মোঃ জামাল মোল্লা (ঘোড়া), আমজাদ হোসেন(বাঘ ), মোঃ মান্দার খা(চাকা ), মোঃ আলী মোল্লা(মাইক), মোঃ মাসুদ পারভেজ(প্রজাপতি ), মোঃ শাহ জামাল(কুলা) ও শেখ অজিউর রহমান (টেবিল ফ্যান ) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।