মাগুরার নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বিশেষ প্রতিনিধি আশিষ সাহার ভিডিও প্রতিবেদনে বিস্তারিত
আজ সোমবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়েছে।আয়োজিত এই সভায় প্রশাসনের বিভিন্ন অগ্রাধিকারমূলক উদ্যোগ এবং জেলা উন্নয়নের মূল চ্যালেঞ্জ গুলো নিয়ে আলোচনা হয়।
সভায় জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরাকে “নিরাপদ, স্বচ্ছ ও জনবান্ধব প্রশাসন ব্যবস্থার মডেল জেলা” হিসেবে গড়ে তুলতে তাঁর দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন,“অবৈধ ইটভাটা, যানজট, মাদক, স্বাস্থ্যখাতে অনিয়ম—এসবের বিরুদ্ধে আমাদের অবস্থান শূন্য সহনশীলতা। জনস্বার্থে কোনো আপস নেই।তিনি আরো বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থানে থাকবে ও প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন মাগুরা জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এন কামরুল ইসলাম ,সাধারণ সম্পাদক,সাংগঠনিক সম্পাদক সহ জেলা উপজেলার সাংবাদিক বৃন্দ।
সভা শেষে জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক যৌথভাবে সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন,“আপনাদের সমালোচনা,পরামর্শ ও তথ্য আমাদের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাগুরাকে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও উন্নয়নকেন্দ্রিক জেলায় রূপান্তর করার এই যাত্রায় সাংবাদিকতার ইতিবাচক শক্তিকে আমরা মূল্যায়ন করি।”