খুলনা-৩ আসনে জামায়াত প্রার্থীর জোরদার নির্বাচনী প্রচারণা
স্টাফ রিপোর্টার জান্নাতুল ফেরদাউসের পাঠানো তথ্যচিত্রে
খুলনা-৩ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান নির্বাচনী প্রচারণা আরও বেগবান করেছেন। প্রচারণার অংশ হিসেবে তিনি ১নং ওয়ার্ডজুড়ে মটর সাইকেল শোভা যাত্রা ব্যাপক গণসংযোগ ও জনগণের কাছে সমথর্ন এবং ভোট প্রাথনা পরিচালনা করেন।
সকাল থেকে রাত পর্যন্ত টানা প্রচারণায় অংশ নিয়ে তিনি দরজায় দরজায় গিয়ে ভোটারদের কাছে সমর্থন প্রার্থনা করেন।
গণসংযোগে তাকে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করেন ১নং ওয়ার্ডের জামায়াত ইসলামের মনোনীত ওয়াড কাউন্সিলর পদপ্রার্থী ব্যবসায়িক নেতা সমাজ সেবক এসএম আজিজুর রহমান স্বপন। সঙ্গে ছিলেন ওয়াড আমীর মো:রেজাউল কবির, ওয়াড সেক্রেটারী মাওলানা মুফতি সেলিম রেজা , মাওলানা হাবিবুর রহমান, হাবিবুর রহমান কানু , রফিকুল ইসলাম,মো: জালাল,মো: আরিফ, ফজলে রাব্বি, মো: জিয়া, কাজী বশির,মো: জাহাঙ্গীর, মো: লিটন মোল্যা সহ দলীয় নেতাকর্মীরা।
এস এম আজিজুর রহমান স্বপন বলেন অধ্যাপক মাহফুজুর রহমান ইসলামের দ্বিন প্রচারের একজন সত মানুষ , জনগণের আস্থা অর্জন করাই তার প্রথম লক্ষ্য। তিনি এলাকার উন্নয়ন, শিক্ষার প্রসার, শান্তিপূর্ণ পরিবেশ ও নাগরিক সেবা মাদক মুক্ত সমাজ গড়তে তার প্রথম অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রচারণা শুরু থেকে ভোটারদের মধ্যে দৃশ্যমান উৎসাহ লক্ষ করা গেছে বলে জানিয়েছেন সহযাত্রী নেতারা।
নির্বাচন সামনে রেখে আগামীদিনগুলোতে আরও বিস্তৃত কর্মসূচি হাতে নেওয়া হবে বলেও দলীয় সূত্রে জানা গেছে।
এস এম আজিজুর রহমান স্বপন আরো বলেন
এবারের নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থী ভোটে জিতলে
পুরাতন শিল্পনগরীকে নতুন করে ঢেলে সাজিয়ে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নতি সাধিত করতে সকল কার্যক্রম পরিচালনা করবেন এবং স্বাস্থ্য খাতকে ব্যাপক পরিবর্তন করে উন্নয়নের দিকে ধাবিত করবে।
সর্বোপরি জামায়াত ইসলামের মনোনীত এম পি প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান বলেন
আমি কথা দিচ্ছি আমি নির্বাচিত হলে এক নং ওয়ার্ডের সকল সমস্যা দূর করব এবং ১ নং ওয়ার্ড কে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং দখল মুক্ত করবো
এক নং ওয়ার্ডের সকল ড্রেনেজ ব্যবস্থা উন্নতি করব
যাতে এই অঞ্চল বর্ষা মৌসুমে পানিতে প্লাবিত না হয়।