তেরখাদায় ১১তম বার্ষিকী ৩২ প্রহরব্যাপী অখণ্ড মহা নাম যজ্ঞ ও লীলা কীর্তন অনুষ্ঠিত হবে
বিশেষ প্রতিনিধি আশিষ কুমার সাহা
খুলনা জেলার তেরখাদা উপজেলার সাচিয়াদহ সর্বজনীন কালী মন্দির প্রাঙ্গণে আগামী ২৩, ২৪, ২৫ ও ২৬ ডিসেম্বর চার দিনব্যাপী ১১তম বার্ষিকী উপলক্ষে ৩২ প্রহরব্যাপী অখণ্ড শ্রী শ্রী মহা নাম যজ্ঞ ও লীলা কীর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।
অনুষ্ঠানের শুভ সূচনা উপলক্ষে আগামী ২২ ডিসেম্বর (সোমবার) মঙ্গলবোধন ও অধিবাস কার্যক্রম অনুষ্ঠিত হবে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মপ্রাণ ভক্তবৃন্দের উপস্থিতিতে শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে এই মহাযজ্ঞ সম্পন্ন করার সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে নাম অমৃত সুধা পরিবেশনায় অংশগ্রহণ করবেন দেশের বিভিন্ন খ্যাতনামা কীর্তন ও নাম সংকীর্তন সম্প্রদায়। এর মধ্যে রয়েছে—
রঘুনাথ জিউ সম্প্রদায়, মাদারীপুর
শ্রীকৃষ্ণ সারথি সম্প্রদায়, সিরাজগঞ্জ
যোগ মায়া সম্প্রদায়, রাজবাড়ী
শিব শংকর সম্প্রদায়, বাগেরহাট
গোসাই সম্প্রদায়, যশোর
রায় কিশোরী সম্প্রদায়, মাগুরা
দীপ্তি সম্প্রদায়, গোপালগঞ্জ
এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে বিশেষ লীলা কীর্তন, যেখানে অংশ নেবেন ভারত থেকে আগত খ্যাতনামা শিল্পীরা। লীলা কীর্তনে পরিবেশনা করবেন—
বনশ্রী মণ্ডল (ভারত), অনুরাধা মল্লিক (ভারত) ও লাবনী গাইন (ভারত)।
আয়োজক কমিটির সদস্যরা জানান, এই মহাযজ্ঞ ও লীলা কীর্তনের মাধ্যমে ভক্তদের মাঝে ভক্তি, মানবতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়াই মূল লক্ষ্য। তারা সকল ধর্মপ্রাণ ভক্ত, সাধু-সন্ত ও সাধারণ মানুষকে এই ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।