খানজাহান আলী থানা বিএনপির সদস্য জিয়াউর রহমানের মাতার ইন্তেকাল
মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক ঃ খানজাহান আলী থানা বিএনপির সদস্য ও আটরা গিলাতলা ইউনিয়ন ০৬ নং ওয়ার্ড বিএনপি নেতা শেখ জিয়াউর রহমানের মাতা রহিমা বেগম (৬৯) গত শুক্রবার রাত পৌণে ১২ টায় গিলাতলা দক্ষিনপাড়া নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী অ ইন্না লিল্লাহী রাজিউন) । মূত্যুকালে তিনি ১ পুত্র ২ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। ২৭ ডিসেম্বর শনিবার বাদ জোহর গিলাতলা দক্ষিনপাড়া গাফফারফুড মোড়ে জানাযা শেষে গিলাতলা কেডিএ আবাসিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানায়ায় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ও ফুলবাড়ীগেট বাজার বনিক সমিতির সভাপতি মীর কায়সেদ আলী, খুলনা মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এ রহমান বাবুল, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান , সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আবুস সালাম , কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন মিজান, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা , ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম শুকুর, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন, ইউপি সদস্য হাফেজ মোঃ গোলাম মোস্তফা, বিএনপি নেতা মিনা মুরাদ হোসেন, রফিকুল ইসলাম মাষ্টার, ফরহাদ হোসেন, মোল্লা লোকমান হোসেন, লিমন মোল্ল্যা, যুবদল নেতা মোল্লা সোলায়মান, শাহরিয়ার খান মাসুম , ইফতেখায়রুল ইসলাম বাপ্পি, আবুল কালাম, মোঃ পলাশ, মনিরুল ইসলাম গাজী, খানজাহান আলী থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুম বিল্লাহ, যুগ্ন আহবায়ক ইমরান মোল্ল্যা , থানা ছাত্রদলের সচস্য সচিব মোঃ সিয়াম হোসেন, সাংবাদিক শেখ বদরউদ্দীন , সাইফুল্লাহ তারেক, মশরুজ্জামান সাবু, খানজাহান আলী কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুল্লাহ তাজিম ,আটরা গিলাতলা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মজ্ঞুরুল ইমাম, সদস্য সচিব আলমগীর হোসেন, মোঃ ইসহাক সরদার সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । জানাযায় ইমামতি করেন মরহুমের ভাগ্নে হাফেজ মোঃ সাদিকুর রহমান ।