মাগুরায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
বাঁধন সরকার মহম্মদপুর উপজেলা প্রতিনিধি মাগুরা
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের নাগড়া বাজারে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় নাগড়া বাজার এলাকায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানটি আয়োজন করেন নাগড়া বাজারের ব্যবসায়ীবৃন্দ। আয়োজকরা জানান, দেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে তাঁর আত্মার শান্তি কামনায় এই দোয়া মাহফিলের উদ্যোগ নেওয়া হয়েছে।