খুলনার নবাগত জেলা প্রশাসককে খুলনা কবি–সাহিত্যিক লেখক ফোরামের ফুলেল শুভেচ্ছা
আক্তার হোসেন বাবলু জেলা প্রতিনিধি খুলনা।
খুলনা জেলার নবাগত জেলা প্রশাসক মহোদয় জনাব আ স ম জামশেদ খোন্দকার-কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নিয়েছে খুলনার বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ উপলক্ষে সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে খুলনা কবি সাহিত্যিক লেখক ফোরামের উপদেষ্টা, কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু, সদস্য সচিব বিপ্লবী কবি আজাদুল হক আজাদ, খুলনা সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থা ‘খুসাস’-এর সভাপতি এডভোকেট মোঃ জীনারুল ইসলাম, সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মোড়ল, নজরুল গবেষক সৈয়দ আলী হাকিম, কবি ও গল্পকার নাসির আহমেদ, কবি সংসদ বাংলাদেশ খুলনার সভাপতি কবি এ জি রানা, কবি ও সংগীত শিল্পী কাওছারী জাহান মঞ্জুসহ অন্যান্য কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
এ সময় অতিথিবৃন্দ নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁর সফল কর্মজীবন কামনা করেন। পাশাপাশি খুলনার সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।
জেলা প্রশাসক জনাব আ স ম জামশেদ খোন্দকার উপস্থিত কবি–সাহিত্যিকদের আন্তরিক শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান এবং বলেন, খুলনার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিকাশে জেলা প্রশাসন সবসময় সহযোগিতামূলক ভূমিকা পালন করবে। তিনি সাহিত্যিকদের সৃজনশীল কাজ সমাজ ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখে বলেও মন্তব্য করেন।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।