বিজয়নগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদ্রাসার পাশে জেলা প্রশাসন: টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান
মো: হাবিব খান
ব্রাক্ষনবাড়িয়া জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর।
উপজেলার পাহাড়পুর ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 'পাহাড়পুর মদিনাতুল আউলিয়া দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা'র পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। আজ সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ক্ষতিগ্রস্ত মাদ্রাসা কর্তৃপক্ষের হাতে টিন ও নগদ অর্থ সহায়তা তুলে দেন।
ঘটনার প্রেক্ষাপট: গত ৭ জানুয়ারি ২০২৬ খ্রি. মধ্যরাতে পাহাড়পুর মদিনাতুল আউলিয়া দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে মাদ্রাসার সেমিপাকা অফিস কক্ষের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কিতাব এবং নূরানী বিভাগের কিছু অংশ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে গভীর রাতে এই ঘটনা ঘটলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
প্রশাসনের পদক্ষেপ: ঘটনার পরপরই সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রাথমিক সহযোগিতার আশ্বাস দেন। এরই ধারাবাহিকতায় আজ সন্ধ্যায় জেলা প্রশাসক মহোদয় মাদ্রাসা পরিদর্শনে যান এবং প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম সচল রাখতে টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
জেলা প্রশাসনের বার্তা: সহায়তা প্রদানকালে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে, জেলা প্রশাসন সর্বদা যেকোনো দুর্যোগ বা বিপদে জনগণের পাশে রয়েছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে বৈদ্যুতিক সংযোগ পরীক্ষার বিষয়েও সচেতন থাকার আহ্বান জানানো হয়।