আর্নিং বিডি শপ লি: কোম্পানির আলোচনা সভা ও নৈশভোজ অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি শাহ আলম গাজী আলম এর পাঠানো ভিডিও তথ্যচিত্রে আর্নিং বিডি শপ লি: কোম্পানির উদ্যোগে এক আলোচনা সভা ও নৈশভোজের আয়োজন করা হয়। গত ১৪ই জানুয়ারি, বুধবার সন্ধ্যায় রাজধানীর রূপকথার চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্নিং বিডি শপ লি: কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মো. মনিরুল ইসলাম কাইয়ুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল s7 এর চেয়ারম্যান ও দৈনিক ঢাকার সময় পত্রিকার সম্পাদক শেখ শাহীন এবং চ্যানেল s7 এর ব্যবস্থাপনা পরিচালক মো: জাহাঙ্গীর হোসেন।

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস সেভেনের এডমিন মো. তানভীর তপন ও স্টাফ রিপোর্টার আক্তার হোসেন বাবলু শাকিল আহমেদ হেড অফ মার্কেটিং আর্নিং বিডি শপ লিমিটেড রেজাউল করিম এক্সিকিউটিভ ডিরেক্টর আর্নিং বিডি শপ লিমিটেড । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আর্নিং বিডি শপ লি: কোম্পানির ব্র্যান্ড প্রোমোটার মোহাম্মদ রিপন ও মো. রাজু। পাশাপাশি কোম্পানির প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।আলোচনা সভায় বক্তারা আর্নিং বিডি শপ লি: কোম্পানির বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও ব্যবসা সম্প্রসারণের দিকগুলো নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তারা পারস্পরিক সহযোগিতা ও পেশাদারিত্ব বজায় রেখে দেশের ই-কমার্স ও ব্যবসা খাতকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।