আশুগঞ্জে ২০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারী গ্রেফতার, প্রাইভেটকার জব্দ
মো: হাবিব খান
ব্রাক্ষনবাড়িয়া জেলা প্রতিনিধি
(আশুগঞ্জ)
১৪ জানুয়ারি, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করে পুলিশ।
অভিযানের বিবরণ
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৪ জানুয়ারি) সকাল ০৯:১০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অবস্থান নেয়। একটি সন্দেহভাজন প্রাইভেটকারকে থামিয়ে তল্লাশি চালালে ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের পরিচয়
গ্রেফতারকৃতরা হলো:
১. আল আমিন আলিফ (৩০), পিতা: আব্দুল সাত্তার, থানা: মিরপুর, ঢাকা।
২. মোঃ শাহীন হোসেন (২৮), পিতা: হালান বেপারী, গ্রাম: পূর্ব বাকাই, থানা: গৌরনদী, জেলা: বরিশাল।
পুলিশের বক্তব্য ও আইনগত ব্যবস্থা
আশুগঞ্জ থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও ব্যবহৃত প্রাইভেটকারটি বিধি মোতাবেক জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে মাদক সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।