এলেঙ্গায় বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিনের পক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
শরিফুল ইসলাম টাঙ্গাইল
১৩৩ টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিনের এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তাঁর পক্ষে বক্তব্য দেন কালিহাতী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরু
শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) সকালে এলেঙ্গা প্রেসক্লাব, এলেঙ্গা, টাঙ্গাইলে আয়োজিত এ মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
মতবিনিময়কালে বক্তারা বলেন, ১৩৩ টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিন একজন যোগ্য ও জনসম্পৃক্ত নেতা। তাঁরা আশা প্রকাশ করেন, সাংবাদিকদের সহযোগিতা ও জনগণের সমর্থনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।
সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়া হয় এবং এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা শেষে অংশগ্রহণকারীরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।