ফরিদপুরে মাচ্চর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার মোঃ বিপ্লব সরদার
ফরিদপুরের মাচ্চর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের এমপি পদপ্রার্থী চৌধুরী নায়েবা ইউসুফ।
উঠান বৈঠকে চৌধুরী নায়েবা ইউসুফ স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুবদলের সংগ্রামী শ্রম বিষয়ক সম্পাদক ইব্রাহিম মাহমুদ ছিটু, মাচ্চর ইউনিয়নের নেতা ও ফরিদপুর জেলা নির্মাণ শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হায়দার শেখ, রাজিব সরদার, খন্দকার জাফরসহ অন্যান্য সংগ্রামী নেতৃবৃন্দ।
এছাড়াও বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। উপস্থিত বক্তারা বলেন, এমন উঠান বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও জোরদার হবে এবং এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।