গ্যাস ভর্তি ট্রাক চাপায় প্রাণগেলো পথচারীর
জামাল উদ্দিন
স্টাফ রিপোর্টার: (চট্টগ্রাম)
মিরসরাই উপজেলার নিজামপুর বাজারে ফুট ওভার ব্রীজের নিচে গ্যাস সিলিন্ডার ভর্তি একটি চলন্ত ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে পাশের ফুটপাথে থাকা এক পথচারী নিহত হয়।
আজ ১৯জানুয়ারী ২০২৬ রোজ সোমবার চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার নিজামপুর বাজারে সকালবেলায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পথচারী লোকটি ছিল একজন ভিক্ষুক। তিনি প্রতিদিন বিভিন্ন গাড়িতে ভিক্ষা করে বেড়ায়। তার দৈনিক ইনকাম ছিল এই ভিক্ষা করা। তারি ধারাবাহিকতায় আজও ভিক্ষার জন্য রাস্তার পাশে ফুটপাতে দাঁড়ায়। পাশে চলা একটি ট্রাক হঠাৎ করে তার নিয়ন্ত্রণ হারিয়ে তারউপর ঝাঁপিয়ে পড়ে এতে ঘটনাস্থলে তার শরীরের বিভিন্ন অঙ্গ ছড়িয়ে ছিটিয়ে পরে। রাস্তার সাথে পিষে যায় তার ক্ষত বিক্ষত শরীর। ঘটনাস্থলে ট্রাক চালক ও তার হেলপার গুরুতর আহত হলে চিকিৎসার জন্য তাদের কে চমেক প্রেরণ করা হয়।
এ সময় রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হলে, পুলিশ ঘটনাস্থলে এসে তা নিয়ন্ত্রণে আনে এবং যানচলাচল স্বাভাবিক করেন।
এ ব্যাপারে মিরসরাই হাইওয়ে থানার অফিসার ইনজার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং ট্রাকটি জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।