আশুগঞ্জে বিপুল পরিমাণ চোরাই পণ্যসহ আটক ২: জব্দ হয়েছে পিকআপ
মো: হাবিব খান
ব্রাক্ষনবাড়িয়া জেলা প্রতিনিধি
(আশুগঞ্জ)
২৮ জানুয়ারি, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশি অভিযানে বিপুল পরিমাণ শুল্ক ফাঁকি দেওয়া বিদেশি সিগারেট ও কসমেটিকসসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করে আশুগঞ্জ থানা পুলিশ।
অভিযানের বিবরণ
আজ বুধবার (২৮ জানুয়ারি) সকাল ০৭:৩৫ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। সন্দেহভাজন একটি পিকআপ তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট ও নামি ব্র্যান্ডের স্কিন ক্রিম উদ্ধার করা হয়।
জব্দকৃত মালামালের তালিকা
পুলিশের দেওয়া তথ্যমতে, অভিযানে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে:
Oris Premium Quality Blend সিগারেট: ৫৭০ মিনি প্যাকেট।
Mond Superslims (Green Apple): ২০৫০ মিনি প্যাকেট।
Mond Superslims (Strawberry): ২৮৮০ মিনি প্যাকেট।
Betamethasone স্কিন ক্রিম: ১১২০ পিস।
Clop-G ক্রিম (30g): ৪৫০০ পিস।
গ্রেফতারকৃতদের পরিচয়
গ্রেফতারকৃত দুই যুবকই সিলেট জেলার গোয়াইনঘাট থানার লামা কুট্টা পাড়া এলাকার বাসিন্দা। তারা হলেন:
১. মোঃ ইমন হাসান (২৫), পিতা- তুসার আহাম্মদ।
২. সাকিল আহাম্মদ (২২), পিতা- ফরিদ মিয়া।
আইনি ব্যবস্থা: আশুগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। চোরাচালান বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।