ঝালকাঠিতে দরিদ্র শীতার্তদের বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
শংকর দাস পবন, ঝালকাঠি
ঝালকাঠিতে দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাফলা চ্যারিটি। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সামাজিক সংগঠন বাংলাদেশ ইউনিট ফেডারেশন অব লস অ্যাঞ্জেলেস-এর অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে ঝালকাঠি সদর উপজেলার বেরমহল হাছান মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার, শিক্ষক আব্দুল হালিম লস্করসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক লস্কর।
এ সময় প্রায় দুই শতাধিক নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।