বিজয়নগরে পুলিশের মাদকবিরোধী অভিযান: ১১৮০ পিস ইয়াবা ও ৪ কেজি গাঁজাসহ ৫ কারবারি গ্রেফতার
মো: হাবিব খান
ব্রাক্ষনবাড়িয়া জেলা প্রতিনিধি
(বিজয়নগর)
৫ ফেব্রুয়ারি, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের পৃথক তিনটি অভিযানে ১১৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ কেজি গাঁজাসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে ও সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানের বিস্তারিত:
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি চৌকস টিম পৃথক তিনটি স্থানে অভিযান পরিচালনা করে:
পাচগাঁও অভিযান: সকাল ১১:২৫ ঘটিকায় হরষপুর ইউনিয়নের পাচগাঁও এলাকা থেকে ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মেরাশানী অভিযান: রাত ০২:৫০ ঘটিকায় ৭নং সিঙ্গারবিল ইউনিয়নের মেরাশানী এলাকায় অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবাসহ ০১ জনকে গ্রেফতার করা হয়।
সাতগাঁও অভিযান: সকাল ১১:২৫ ঘটিকায় চান্দুরা ইউনিয়নের সাতগাঁও এলাকা থেকে ০৩ জন মাদক কারবারিকে ০৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের পরিচয়:
গ্রেফতারকৃত আসামিরা হলেন:
১. শফিকুল ইসলাম শহিদুল (৪৫), জেলা- কিশোরগঞ্জ।
২. মোঃ সুমন মিয়া (৩৭), জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
৩. মোছাঃ হাজেরা আক্তার (৩০), জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
৪. মোছাঃ রত্না আক্তার (১৯), জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
৫. মোঃ শরীফ আহম্মেদ (২২), জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
আইনি ব্যবস্থা:
উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিজয়নগর থানায় পৃথক ৩টি মাদক মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।