ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ৬১নং কেন্দ্রে দু'পক্ষের মধ্যে মারামারি।
আব্বাস উদ্দিন:উপজেলা প্রতিনিধি,সরাইল।
অদ্য ১২ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ ১০:০০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সদর ইউনিয়নের আলীনগর কেন্দ্রে (৬১নং) ব্যালট ভাঁজ করাকে কেন্দ্র করে দু'পক্ষের *(হাঁস প্রতীক ও খেজুর গাছ প্রতীক)* মধ্যে মারামারির ঘটনা ঘটে। তানভীর মিয়া (হাঁস প্রতীক সমর্থক) আলীনগর, সরাইল প্রতিপক্ষ সামসু মিয়াকে (খেজুর গাছ প্রতীক) আলীনগর, সরাইল মুখে আঘাত করায় সামসু মিয়াকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় বলে জানা যায়।
উল্লেখ্য থাকে যে, উক্ত কেন্দ্রে চলমান সেনাটহল উপস্থিত হওয়ায় বর্তমান এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভোট গ্রহণ চলমান রয়েছে।