কালিহাতী বাসস্ট্যান্ডে শৃঙ্খলা রক্ষায় ওসি জেড ও এম তৌফিক আজমের প্রশংসনীয় ভূমিকা
শরিফুল ইসলাম টাঙ্গাইল :
টাঙ্গাইলের কালিহাতী থানা-র অফিসার ইনচার্জ (ওসি) জে ও এম তৌফিক আজম আজ কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তার সরাসরি তদারকি ও তাৎক্ষণিক পদক্ষেপে বাসস্ট্যান্ডে যাত্রীসাধারণের ভোগান্তি কমে আসে এবং যান চলাচল স্বাভাবিক থাকে।
স্থানীয় সূত্রে জানা যায়, দিনব্যাপী যাত্রীচাপ ও যানজট নিয়ন্ত্রণে পুলিশ সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে। ওসি জেড ও এম তৌফিক আজম নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করেন এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সতর্ক করেন। তার নেতৃত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল থাকে।
এ সময় উপস্থিত জনসাধারণ পুলিশের এমন তৎপরতায় সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যকর উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।