ধামইরহাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা
মোঃ নুরুল ইসলাম ধামইরহাট( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক মাতৃভাষা যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ১৮ ই ফেব্রুয়ারী সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে আগামী ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে এক প্রস্তুতি মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব প্রশান্ত চক্রবর্তী। এ সময় উপস্থিতি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ আশীষ কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকলেছুর রহমান, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা , রাজনৈতিক নেতৃবৃন্দ,সুধী সমাজ,শিক্ষক, সাংবাদিক বৃন্দ প্রমুখ।