প্রতিবন্ধী কল্যাণ ও পুনর্বাসন সংস্থার উদ্যোগে ফুলবাড়ীগেট ইফতার মাহফিল অনুষ্ঠিত
মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক
: প্রতিবন্ধী কল্যাণ ও পুনর্বাসন সংস্থার উদ্যোগে ফুলবাড়ী গেট ২১ ফেব্রুয়ারি শনিবার বাদ আছর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অসহায়, দুস্থ ও অন্ধ প্রতিবন্ধীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি মমরেজ আলী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা ও খান জাহান আলী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসেন।এ সময় উপস্থিত ছিলেন লোকমান হাওলাদার মান্দার দুলাল হাওলাদার জাহাঙ্গীর ইসমাইল খাঁ জাফর রাজিব জাহানারা মোশারফ মুক্তা হারুনুর রশিদ মন্ডল। দোয়া পরিচালনা করেন শামসুল আলম।