কালিহাতীতে সহকারী এটর্নি জেনারেলের বাসভবনে ইফতার ও দোয়া মাহফিল
শরিফুল ইসলাম টাঙ্গাইল
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখী ইউনিয়নের রসুলপুর গ্রামে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী এটর্নি জেনারেল অ্যাডভোকেট রুহুর আমিন সিকদারের নিজ বাসভবনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনসার সিকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩৩-টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ জে.ও.এম. তৌফিক আজম, বীর মুক্তিযোদ্ধা ও বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক শুকুর মাহমুদ, বাংলাদেশ ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব)-এর সাবেক নেতা ও প্রখ্যাত চিকিৎসক ডা. মো. শাহ আলম তালুকদার, কারানির্যাতিত পেশাজীবী নেতা ও শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের কো-চেয়ারম্যান প্রফেসর একেএম আব্দুল আউয়াল এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ-এর ছাত্রদলের সাবেক সভাপতি ও কালিহাতী উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ এসএম এ খালিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাতবারের সাবেক মেয়র ও উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আকবর জব্বার, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহর আলী,উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরো, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ মিয়া, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রশিদুল ইসলাম রতন, ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন, ছাত্রদল নেতা শেখ আমিনুল, পৌর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজাহার আলী রাজা, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, বিএনপি নেতা শরিফ মোল্লা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য লুৎফর রহমান মতিন বলেন, পারখী ইউনিয়নের রসুলপুর গ্রামের রাস্তা দিয়ে আসার সময় তিনি রাস্তাটির বেহাল অবস্থা প্রত্যক্ষ করেছেন। তিনি দ্রুত সময়ের মধ্যে রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে বলেন,যদি সম্ভব হয়, রসুলপুর থেকেই আমার উন্নয়নযাত্রা শুরু করবো।
তিনি আয়োজক আনসার সিকদারের ভূয়সী প্রশংসা করে বলেন, কালিহাতীবাসী আমাকে একজন ভালো মানুষ হিসেবে মূল্যায়ন করেন। আমি যেন সেই অবস্থান ধরে রাখতে পারি, সে দায়িত্ব আপনাদেরও। আমার নাম ব্যবহার করে কেউ যেন খারাপ কাজ না করেন।
তিনি আরও বলেন, দলের কেউ যদি নাম ভাঙিয়ে অপকর্মে জড়ায় বা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দুর্নীতি, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন।