জামিয়া আরাবিয়া হেদায়েতুন্নেছা মহিলা মাদ্রাসার গভর্নিং বডি গঠনজামিয়া আরাবিয়া হেদায়েতুন্নেছা মহিলা মাদ্রাসার গভর্নিং বডি গঠন! চেয়ারম্যান নির্বাচিত হলেন দৈনিক ঢাকার সময় পত্রিকার সম্পাদক শেখ শাহীন
খুলনা জেলা প্রতিনিধি আকাশ
তারিখ: ২৪/০২/২০২৬
স্থান: কৈয়া বাজার, বটিয়াঘাটা খুলনা
জামিয়া আরাবিয়া হেদায়েতুন্নেছা মহিলা মাদ্রাসার নতুন গভর্নিং বডি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।
গভর্নিং বডির সদস্যবৃন্দ:
১. প্রতিষ্ঠাতা সভাপতি: বখতিয়ার উদ্দিন রোমেল
২. চেয়ারম্যান: শেখ শাহীন
৩. ভাইস চেয়ারম্যান: আপেল মাহমুদ
৪. ব্যবস্থাপনা পরিচালক: সুমি বেগম
৫. কার্যকরী সদস্য: বোরহান উদ্দিন রুবেল
মাদ্রাসাটিতে ১ম থেকে ২য় শ্রেণি পর্যন্ত (বালক ও বালিকা শাখা) পাঠদান করা হয়। এছাড়া মহিলা মাদ্রাসার চারটি শাখায় নিয়মিত শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
শিক্ষা কার্যক্রম:
হিফজুল কোরআন
নাজেরা
জামায়াত বিভাগ
উক্ত বিভাগসমূহে আরবি শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষার মানসম্মত পাঠদান করা হয়। অভিজ্ঞ মাওলানা ও শিক্ষকদের তত্ত্বাবধানে সার্বক্ষণিক পাঠদান পরিচালিত হয়।
এখানে গরিব ও অসহায় ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। আবাসিক ও অনাবাসিক—উভয় ধরনের সুবিধাই প্রদান করা হয়, বিশেষত ছাত্রীদের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা হয়েছে।
মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও কার্যক্রম এগিয়ে নিতে স্থানীয় এলাকাবাসীসহ দেশ-বিদেশের সকল শুভানুধ্যায়ীর আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করা হচ্ছে।