পদোন্নতি পাওয়া পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ প্রদান
মোঃজোনায়েদ হোসেন
ষ্ট্যাফ রিপোর্টার,
কিশোরগঞ্জ জেলা পুলিশের এক সদস্যের পদোন্নতি উপলক্ষে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরানো হয়েছে। সোমবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন পদোন্নতি প্রাপ্ত সদস্যের কাঁধে নতুন র্যাংক ব্যাজ তুলে দেন।
এ সময় পুলিশ সুপার বলেন, পদোন্নতি একজন সদস্যের কাজের স্বীকৃতি হলেও এর সঙ্গে দায়িত্বও বেড়ে যায়। তিনি সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখা, মানবিক আচরণ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত এ আয়োজনের মধ্য দিয়ে পদোন্নতি প্রাপ্ত সদস্যকে শুভেচ্ছা জানানো হয়। কর্মকর্তাদের মতে, এ ধরনের উদ্যোগ সদস্যদের কর্মস্পৃহা ও দায়িত্ববোধ জোরদার করতে