খুলনা উন্নয়ন ফোরামের ইফতার মাহফিল ও ভাষা সৈনিক লোকমান হাকিম এর রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত,,,,
জেলা প্রতিনিধি
আজ বৃহস্পতিবার খুলনা উন্নয়ন ফোরামের উদ্যোগে খালিশপুর শিল্পাঞ্চলের বাবুস সালাম জামে মসজিদে ইফতার মাহফিল ও ভাষা সৈনিক নাগরিক নেতা বাবুস সালাম জামে মসজিদ কমিটির সেক্রেটারি মরহুম লোকমান হাকিম এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এ প্রধান অতিথি হিসেবে আলোচনা করছেন ফোরামের উপদেষ্টা কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু,,,, খুলনা উন্নয়ন ফোরামের মহাসচিব সাংবাদিক আসিফ ইকবালের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলার বজ্রকণ্ঠ সম্পাদক রেজাউল করিম বাবুল ও সিনিয়র সাংবাদিক গোলাম কিবরিয়া আশা,,,, আলোচনা করেন সাংবাদিক মুনসুর আলী বাবলু, মোঃ রফিকুল ইসলাম, ইফতেখার আহমেদ, রবিউল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম প্রমুখ,,,,