আমিনা খাতুনের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
খুলনা: আজ সোমবার (১৯ রমজান) বিশিষ্ট শিক্ষাবিদ, প্লাটিনাম মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষক এবং বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের কথক মরহুমা আমিনা খাতুন–এর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে।
শিক্ষা ও সংস্কৃতির অঙ্গনে তাঁর অবদান স্মরণ করে পরিবারের সদস্য, শুভানুধ্যায়ী ও সহকর্মীরা গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি দীর্ঘদিন শিক্ষা ক্ষেত্রে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে অসংখ্য শিক্ষার্থীকে আলোকিত করেছেন। পাশাপাশি বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের কথক হিসেবে তিনি সংস্কৃতি ও জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
মরহুমার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর স্বামী চ্যানেল এস সেভেনের উপদেষ্টা শেখ আবু আসলাম বাবু পরিবারের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। তিনি আল্লাহ তায়ালার কাছে দোয়া করেছেন, যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করা হয়।
পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের কাছে মরহুমার রূহের মাগফেরাতের জন্য দোয়া কামনা করা হয়েছে।