খুলনা সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় নজরুল ইসলাম মঞ্জু-কে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেছেন অনলাইন গণমাধ্যম SAS24TV-এর প্রতিনিধিরা।
খুলনায় এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় SAS24TV-এর বুরো প্রধান প্রফেসর মো. জোগল্লুল কাদের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু-এর হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় খুলনা নগরীর উন্নয়ন, নাগরিক সেবা এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে উভয়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।
মতবিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন SAS24TV-এর সম্পাদক মো. আনিচুর রহমান, বার্তা সম্পাদক মো. রোমেল, দৌলতপুর প্রতিনিধি মো. বিপ্লব বন্দসহ প্রতিষ্ঠানের অন্যান্য সদস্যদের সাথে আরো উপস্থিত ছিলেন খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও যুবনেতা জনাব শেখ আব্দুর রহমান, ৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জনাব শেখ ফয়সাল।
এ সময় প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন এবং খুলনা নগরীর উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।
অপরদিকে SAS24TV-এর পক্ষ থেকে নগর উন্নয়ন, সুশাসন ও জনসেবামূলক কার্যক্রমে সংবাদমাধ্যমের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেওয়া হয়।