শ্যামনগরে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, তিন আসামী গ্রেফতার
স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরার শ্যামনগরে একটি বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধারসহ তিন আসামীকে গ্রেফতার করেছে।
মামলার সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার পর শ্যামনগর উপজেলার ফুলতলা মাজাট এলাকার মোঃ মোদাচ্ছের আলম লিটনের বাড়ি থেকে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা এবং ড্রয়ারে থাকা বিভিন্ন স্বর্ণালংকার চুরি হয়। চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে ছিল দুইটি স্বর্ণের রুলি, ছয় জোড়া স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের গলার নেকলেস, দুইটি স্বর্ণের চেইন, পাঁচটি স্বর্ণের নাকফুল, এক জোড়া স্বর্ণের ঝুমকা, দুই জোড়া রুপার পায়ের নুপুরসহ অন্যান্য রুপার অলংকার।
এ ঘটনায় শ্যামনগর থানায় মামলা দায়েরের পর পুলিশ চোরাইকৃত টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের লক্ষ্যে অভিযানে নামে।
পুলিশ জানায়, গত ৮ মার্চ ২০২৬ রাতে তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন নলাম বাগবাড়ি এলাকা থেকে সন্দেহভাজন আসামী মোঃ সাইফুল ইসলাম (৩৮), পিতা শেখ জাকির হোসেন, গ্রাম ফুলতলা মাজাট, থানা শ্যামনগর, জেলা সাতক্ষীরাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল ইসলাম জানায়, চোরাইকৃত কিছু স্বর্ণালংকার তার ভাই শেখ শিমুল হোসেন (৩০), পিতা শেখ জাকির হোসেন, গ্রাম ফুলতলা মাজাট, থানা শ্যামনগর, জেলা সাতক্ষীরা, বর্তমানে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার নয়াডিঙ্গি এলাকায় বসবাসরত, তার কাছে রয়েছে।
পরে সাইফুল ইসলামকে সাথে নিয়ে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানাধীন নয়াডিঙ্গি এলাকায় অভিযান চালিয়ে শেখ শিমুল হোসেনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে শিমুল হোসেন জানায়, সে তার ভাইয়ের কাছ থেকে নেওয়া স্বর্ণালংকার তার বোন জাকিয়া সুলতানার কাছে রেখেছে।
এরপর পুলিশ দুই আসামীকে সঙ্গে নিয়ে মানিকগঞ্জ সদর থানাধীন জায়গির এলাকায় জাকিয়া সুলতানার ভাড়া বাসায় অভিযান চালায়। সেখানে নারী পুলিশের সহায়তায় জাকিয়া সুলতানাকে আটক করে তার ঘরের একটি স্টিলের বাক্স থেকে বিভিন্ন স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণালংকারের মধ্যে রয়েছে ১ জোড়া স্বর্ণের রুলি, ১টি স্বর্ণের নেকলেস, ১ জোড়া সুইসুতা কানের দুল, ১ জোড়া ঘন্টাপাশা কানের দুল, ১ জোড়া কানের রিং, ৩টি স্বর্ণের আংটি, ২টি স্বর্ণের লকেট ও ১টি স্বর্ণের নাকফুল। উদ্ধারকৃত স্বর্ণালংকারের আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা।
এছাড়া প্রধান আসামী সাইফুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে কালিগঞ্জ থানাধীন মৌতলা বাজারের একটি স্বর্ণের দোকান থেকে ১টি আংটি, ১টি চেইন ও ১ জোড়া ঝুমকার গলিত স্বর্ণ উদ্ধার করা হয়।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি একই মামলার অপর আসামী সবুজ (পিতা জহুরুল), সাং ফুলতলা মাজাটকে গ্রেফতার করে তার বিক্রি করা বিভিন্ন দোকান থেকে ২টি স্বর্ণের আংটি ও ১টি চেইনের স্বর্ণ উদ্ধার করা হয়েছিল।
গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ