ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।
জেলা প্রতিনিধি মোঃ টোকন শেখ ফরিদপুর
আজ রবিবার ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।
অপরাধ সভায় ফরিদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল থানার অফিসার ইনচার্জগণ, তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জগণ এবং অন্যান্য ইউনিটের পুলিশ কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
এসময় মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, মাদক/অস্ত্র উদ্ধার বৃদ্ধি করার পাশাপাশি ফরিদপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার, ফরিদপুর।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), ফরিদপুর, জনাব মোঃ রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), ফরিদপুর, জনাব মোঃ রেজওয়ান দিপু, ভাঙ্গা সার্কেল, ফরিদপুর, জনাব মাহমুদুল হাসান, সহকারী পুলিশ সুপার, নগরকান্দা সার্কেল, ফরিদপুর ও জনাব মোঃ আজম খান, সহাকারী পুলিশ সুপার, মধুখালী সার্কেল, ফরিদপুর, জনাব মোঃ রোকুনুজ্জামান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), ফরিদপুর, জনাব আজিজুর রহমান খান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), ফরিদপুরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ এবং বিভিন্ন সংস্থা হতে আগত ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ।