মহম্মদপুরের ধোয়াইল চরে জমি নিয়ে সংঘর্ষ, আহত কয়েকজন
নিজস্ব প্রতিবেদক
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ধোয়াইল চর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের মধ্যে তীব্র মারামারি হলে কয়েকজন আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের বিরোধের জেরে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় লাঠিসোটা ও দেশীয় অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে।
আহতদের মধ্যে মোহাম্মদ মোল্লা (৬৫), আকা মিয়া মোল্লা, বিল্লাল মোল্লা ও নাসরিন বেগম রয়েছেন।
তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে।