কোতয়ালী মডেল থানা, কুমিল্লা
কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ০৩ জন কিশোর গ্যাং সদস্য গ্রেফতার।
মোঃ আব্দুছ ছালাম ( কুমিল্লা প্রতিনিধি)
ইং ০২/০৫/২০২৬ তারিখ অফিসার ইনচার্জ, কোতয়ালী মডেল থানা এর নির্দেশে কোতয়ালী মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোতয়ালী মডেল থানাধীন রেইসকোর্স এলাকা হইতে কুমিল্লা কোতয়ালী মডেল থানার মামলা নং-২০, তারিখ- ০৭ এপ্রিল, ২০২৬; ধারা- 15(3)/25D The Special Powers Act, 1974; এর তদন্তে প্রাপ্ত আইনের সাথে সংঘাতে জড়িত শিশু সংঘবদ্ধ কিশোর গ্যাং সদস্য ১। সাইফুল ইসলাম আপন (১৫), পিতা-আলী আহম্মদ, মাতা-রোজিনা বেগম, সাং-সংরাইশ, ২। মোঃ সুমন আলম (১৭), পিতা-জাহাঙ্গীর আলম, মাতা-রেহেনা বেগম, সাং-রেইসকোর্স, ৩। মোঃ রবিউল (১৬), পিতা-মোঃ সাগর, মাতা-রুমি বেগম, সাং-ধানমন্ডি রেইস কোর্স, সর্বথানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লাদেরকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।