মাগুরা শ্রীপুরে দুস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক এবং অতি দরিদ্র ছাত্রীদের বাইসাইকেল বিতরণ করেন
নিজস্ব প্রতিনিধি
খন্দকার নজরুল ইসলাম মিলন
মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় দুস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার-শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা পরিষদে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ হুইল চেয়ার-শিক্ষাবৃত্তি চেক ও বাইসাইকেল বিতরণ করেন।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্যা খলিলুর রহমান ও মাসুদ মজুমদার প্রমুখ।
যবিপ্রবি’র কোষাধ্যক্ষ ড. হোসেন আল মামুন স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন
৩ মে, ২০২৬
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, উপজেলার ১৮ জন দুস্থ প্রতিবন্ধীকে হুইল চেয়ার, প্রাথমিক বিদ্যালয়ের ৬ জন শিক্ষার্থীকে ২ হাজার ৪০০ টাকা, মাধ্যমিক বিদ্যালয়ের ২ জন শিক্ষার্থীকে ৬ হাজার করে টাকা, উচ্চ মাধ্যমিকের ২ জন শিক্ষার্থীকে ৯ হাজার ৫০০ টাকার শিক্ষাবৃত্তির চেক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ২ ছাত্রীকে ২টি বাইসাইকেল প্রদান করা হয়।