আন্তর্জাতিক প্রেসক্লাব খুলনা বিভাগের সভাপতি সাংবাদিক মোশারফ হোসেনকে হুমকি
স্টাফ রিপোর্টার খুলনা
আন্তর্জাতিক প্রেসক্লাব খুলনা বিভাগের সভাপতি ও খান জাহান আলী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসেনকে হুমকি ও অকথ্য ভাষায় গালাগালি করে শিরোমণি বাজার বণিক সমিতির সভাপতি শেখ রেজাউল হক। ৯ মে শনিবার রাত ৯ টায় সাংবাদিক মোশারফ হোসেন শিরোমণি বাজার বণিক সমিতির অফিসের সামনে গেলে সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম তাকে বসতে বললে সভাপতি শেখ রেজাউল হক সাংবাদিক মোশারফ হোসেনকে মারধরের হুমকি এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। ভুয়া সাংবাদিক বলে জনসাধারণের সামনে হেয় প্রতিপন্ন করে। এ বিষয়ে সাংবাদিক মোশারফ হোসেন জানতে চাইলে তিনি বলেন ঈদে শিরোমণি বণিক সমিতির ঈদ আনন্দ মেলায় জুয়া বন্ধ করার কারণে তার এ আক্রোশ।