মাগুরা মহম্মদপুর সদরে মুগ্ধ বেকারি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি করে পরিবেশন করায় ১৫ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিনিধি
খন্দকার নজরুল ইসলাম মিলন
মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণের অভিযোগে মুগ্ধ বেকারি নামের একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় প্রতিষ্ঠানটিকে ১৫০০০/- হাজার টাকা জরিমানা করেছে।
সোমবার দুপুরে উপজেলা সদরের ব্র্যাক অফিসের সামনে অবস্থিত বেকারিটিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা কার্যালয়ের কর্মকর্তা সজল আহম্মেদ সহ অন্যান্যরা।
জানা যায়, দীর্ঘদিন ধরে বেকারিটিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল। এছাড়া খাদ্যপণ্য সংরক্ষণেও নানা অনিয়মের অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অনিয়মের সত্যতা পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা বেকারি কতৃপক্ষকে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রেখে খাদ্যপণ্য উৎপাদনের নির্দেশনা দেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
স্থানীয়রা জানান, মুগ্ধ বেকারির মালিক মোঃ মরাদ হোসেন।