ধামইরহাটে ভুমি সেবা তিন দিন বাপী মেলার শুভ উদ্বোধন
ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে ভুমিসেবা তিন দিন বাপী ভুমি মেলার শুভ উদ্বোধন করেন।
১৯ শে মে( মংগলবার ) ধামইরহাট উপজেলা ভুমি অফিসের আয়োজনে সকাল সাডে ৯ টায় ভুমি অফিস চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভুমি সেবা ৩ দিন বাপী ভুমি মেলার শুভ উদ্বোধন করেন ৪৭ - নওগাঁ -২ আসনের সাংসদ সদস্য ইন্জিনিয়ার এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি সাজ্জাদ পারভেজ, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশীষ কুমার সরকার,সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিৎ কুমার,সাবরেজিস্টার অফিস সহকারী মুক্তা পারভীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ হানজালা, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, উপজেলা জামাতের নায়েবে আমির মাওলানা কামরুজ্জামান, আলমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামাত নেতা মাওলানা আতাউর রহমান প্রমুখ।