শালিখা উপজেলা ভূমি অফিস কর্তৃক কুইজ প্রতিযোগিতা।
সুমন সাহা :শালিখা প্রতিনিধি
শালিখা উপজেলা ভূমি অফিস কর্তৃক আয়োজিত - ভূমি মেলার অংশ হিসেবে আজ ( 21-05-2026 রোজ বৃহস্পতিবার ) অনুষ্ঠিত হলো - কুইজ প্রতিযোগিতা - উপজেলা নির্বাহী অফিসার স্যারের সভাকক্ষে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মূল্যবান ও দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান ও বিজয়ী হাতে পুরস্কার তুলে দেন - উপজেলা নির্বাহী অফিসার জনাব তানভীর হাসান চৌধুরী স্যার। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন - জনাব মোঃ সাব্বির হোসেন , সহকারী কমিশনার (ভূমি ) , শালিখা , মাগুরা। সবাই কে ধন্যবাদ।
পুরস্কার পেয়েছে যারা - তাজ্জি , রিফাত ও মুস্তাফিজুর ।
সবাই আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলের মেধাবী শিক্ষার্থী। পুরস্কার প্রাপ্ত ও অংশ গ্রহণ কারী সবাই কে স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ।