মাগুরায় রামিসা হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে, জামায়াতে ইসলামী মহিলা বিভাগ, মাগুরা শাখা
নিজস্ব প্রতিনিধি
মাগুরায় সারাদেশে ধারাবাহিকভাবে শিশু ও নারী নির্যাতন, নিপীড়ন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদ এবং ধর্ষক ও নিপীড়কদের দ্রুত ও সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) দুপুর
সাড়ে ১২ টায় এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করে মহিলা বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখা।
মানববন্ধনে দেশের সকল শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা ও শক্তি ব্যবহারের জোর দাবি জানান হয়।
মানববন্ধনে বক্তারা সাম্প্রতিক সময়ে রাজধানীর মিরপুরে শিশু রামিসার নৃশংস হত্যাকাণ্ডসহ দেশজুড়ে ঘটে যাওয়া বিভিন্ন অপরাধমূলক ঘটনার তীব্র নিন্দা জানান।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন,
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ মহিলা বিভাগের অঞ্চল পরিচালক অধ্যাপক, মাছুমা পারভিন ,তিনি বলেন,দেশে যদি এভাবে অরাজকতা, নির্যাতন, ধর্ষণ ও অমানবিকতা চলতেই থাকে তাহলে নারী, শিশু, বাংলাদেশের জনসাধারণ, আমজনতা ঘরে বসে থাকবে না, তাদের সাথে আমরা লড়াইয়ে নামবো ,যুদ্ধে নামবো এবং রামিসা হত্যার মধ্য দিয়েই প্রয়োজন হলে এই সরকারের পতন ঘটাবো। আমরা অতি বিলম্বে এই রামিসা হত্যার বিচার চাই এবং জনগণ যে ধরনের বিচার চাচ্ছে সেই ধরনের বিচার নিশ্চিত করতে হবে ।
মাগুরা জেলা মহিলা বিভাগের সহ সাধারণ সম্পাদক খাদিজা পারভিন এর সঞ্চালনায় মানববন্ধনে জেলা জামায়াতের মহিলা বিভাগের সকল অঙ্গ সংগঠনের নেতৃকর্মীরা এবং স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে এই দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।