বায়ুদূষণে শীর্ষে কিনসাসা, ঢাকার খবর কী
ঈদের ছুটি ও বৃষ্টির কারণে রাস্তাঘাট ফাঁকা থাকা এবং ধূলিকণা ধুয়ে যাওয়ায় ঢাকার বায়ুর মান উন্নতি হয়েছিল। তবে ফের বাড়ছে দূষণ।
বিশ্বের সবচেয়ে দূষিত প্রধান ১২৭টি শহরের তালিকায় শীর্ষে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনসাসা। যার বায়ুমান স্কোর ১৬৬। এ ছাড়া এই তালিকায় ৯৪ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় ১২তম বাংলাদেশের রাজধানী ঢাকা। শহরটির বায়ুর মান ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে।
আজ বুধবার (৩ জুন) সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
দূষণের এ তালিকায় ১৬৮ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। তৃতীয় স্থানে থাকা ভারতের রাজধানী দিল্লির স্কোর ১৫৮, চতুর্থ অবস্থানে রয়েছে চিলির সান্তিয়াগো, স্কোর ১৪৮। এ ছাড়া পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের করাচি, স্কোর ১১৩।
একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে ‘সংবেদনশীল’ গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০-এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বা
স্থ্যঝুঁকি তৈরি করে।