1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

আমরা জনগণকে আমাদের লক্ষ্য ও পরিকল্পনার সঙ্গে পরিচিত করছি, বিএনপি নেতা আলী আহম্মদ

মোঃ তারিকুল ইসলাম তুহিন,বিশেষ প্রতিনিধি,মাগুরাঃ
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১ Time View

আমরা জনগণকে আমাদের লক্ষ্য ও পরিকল্পনার সঙ্গে পরিচিত করছি, বিএনপি নেতা আলী আহম্মদ।

মোঃ তারিকুল ইসলাম তুহিন,বিশেষ প্রতিনিধি,মাগুরাঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচিকে জনসাধারণের মাঝে ছড়িয়ে দিতে মাগুরা জেলা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) বিকাল ৪টায় মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নের হেলিপ্যাড মাঠ প্রাঙ্গনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদের নেতৃত্বে এতে অংশগ্রহণ করেন জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, সাবেক ছাত্রদলে সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ,মাগুরা জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক খান আমিনুর রহমান পিকুল, সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিহির কান্তি, মাগুরা জেলা যুবদলের সভাপতি ওয়াশিকুর রহমান কল্লোল, মাগুরা সদর থানা যুবদলের সদস্য সচিব অনিক আকাশ অপু, মাগুরা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমন মোল্লা, আদর্শ ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান প্রান্তসহ উপজেলা পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

লিফলেট বিতরণ ও পথ সভায় জেলা নিএনপির আহ্বায়ক আলী আহমেদ বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো গঠনের একটি রূপরেখা। এই কর্মসূচির মাধ্যমে আমরা জনগণকে আমাদের লক্ষ্য ও পরিকল্পনার সঙ্গে পরিচিত করছি। আগামীর নির্বাচনেও এই ৩১ দফাকে ভিত্তি করেই আমরা জনসমর্থন চাইব।

তিনি আরও বলেন এই কর্মসূচি শুধু প্রচার নয়, এটি একটি দীর্ঘমেয়াদী প্রস্তুতির অংশ। দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ।

অনুষ্ঠানে অন্যান্য নেতারা বলেন, ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব হবে। মাগুরা জেলার প্রতিটি ইউনিয়ন ও বাজারে এই কর্মসূচি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd