1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

মোংলা উপজেলা বিএনপি’র রাষ্ট্র মেরামত ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ অব্যাহত

গাজী মোঃ মনিরুজ্জামান (মনি) বাগেরহাট জেলা প্রতিনিধি।
  • Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১ Time View

মোংলা উপজেলা বিএনপি’র রাষ্ট্র মেরামত ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ অব্যাহত।

গাজী মোঃ মনিরুজ্জামান (মনি) বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাগেরহাটের মোংলা উপজেলা বিএনপি’র উদ্যোগে বিএনপি’র রাষ্ট্র মেরামত ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড, হাট, বাজারে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মোংলা উপজেলা বিএনপি’র নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব আঃ মান্নান হাওলাদার।

লিফলেট বিতরণের সময় তিনি বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে জনসাধারণের হাতে হাতে লিফলেট পৌঁছে দিচ্ছি, যাতে সকল শ্রেণি-পেশার লোকজন ৩১ দফা সম্পর্কে জানতে এবং বুঝতে পারেন।

একটি রাষ্ট্র গঠনে যা যা সংস্কার করার দরকার তা ৩১ দফার মধ্যে সংযুক্ত আছে এবং রাষ্ট্র অবকাঠামো মেরামতের সকল ধরনের সুবিধাকে প্রাধান্য দিয়ে ৩১ দফা প্রস্তুত করেছেন। এজন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে তিনি ধন্যবাদ জানান।
এসময় উপজেলা বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ,অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ লিফলেট বিতরণের সময় সঙ্গে ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd