1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

ফরিদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস- উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি আশিষ কুমার সাহা
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৩ সময়

ফরিদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস- উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

 

আশিষ কুমার সাহা বিশেষ প্রতিনিধি

 

 

ফরিদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের দ্বিতীয় তলার কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দারের সভাপতিত্বে আয়োজিত সভায় এবারের প্রতিপাদ্য ছিল— “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ”।

সভায় বক্তব্য দেন বিভাগীয় বিশেষ জজ মো. শরিফুদ্দিন আহমেদ, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ শামীমা রহমান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সেলিম রেজা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিত্র বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান দুলুসহ অন্যান্য আইনজীবী ও লিগ্যাল এইড কমিটির সদস্যরা।

বক্তারা বলেন, দেশের একটি বড় অংশ এখনও দারিদ্র্যসীমার নিচে বসবাস করায় অনেকেই আইনগত সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। অথচ সরকারিভাবে বিনামূল্যে বা স্বল্প খরচে মামলা পরিচালনার সুযোগ থাকলেও এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে পর্যাপ্ত সচেতনতা নেই। তাই জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে লিগ্যাল এইড কার্যক্রম সম্পর্কে ব্যাপক প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

তারা আরও বলেন, আদালতপাড়ায় কিছু দালাল চক্র সক্রিয় থেকে সাধারণ মানুষকে প্রতারণার মাধ্যমে আইনি সহায়তা থেকে বঞ্চিত করছে। এসব দালালদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি লিগ্যাল এইড সেবার স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করে তৃণমূল জনগণের কাছে এ সেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানান বক্তারা।

এর আগে সকাল ৯টায় পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে একটি র‍্যালি আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে দিয়ে ঘুরে পুনরায় আদালত চত্বরে এসে শেষ হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd