1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

নরসিংদী রাস্তা থেকে এসএসসি পরীক্ষার উত্তর পএ উদ্ধার 

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার:
  • আপডেটের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১৩ সময়

নরসিংদী রাস্তা থেকে এসএসসি পরীক্ষার উত্তর পএ উদ্ধার

 

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার:

 

নরসিংদীর শিবপুরে উপজেলা এলাকায় সড়কের পাশে চলতি বছরের এসএসসি ( ভোকেশনাল) পরীক্ষার উত্তর পএ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এসএসসি পরীক্ষার উদ্ধারকৃত উত্তরপএ গুলে অক্ষত ও সিলগালা অবস্হায় পাওয়া যায়।

জানা যায়, ঢাকা – সিলেট মহাসড়কের শাষপুর শহীদ মিনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ব্রিজের নিচে উত্তর পএ গুলো পড়ে থাকতে দেখেন স্হানীয় এক যুবক । তিনটি বান্ডেলে মোট ২৬৮ টি এসএসসি পরীক্ষার উত্তর পএ পাওয়া যায়। প্রথমে তিনি বিষয়টির গুরুত্ব না দিলেও পরে সে বুঝতে পারে এগুলো এসএসসি পরীক্ষার উত্তর পএ। মঙ্গলবার ২৮ এপ্রিল তিনি তাৎক্ষণিক ভাবে উত্তর পএ গুলো শিবপুর মডেল থানায় জমা দেন। বিষয়টি নিশ্চিত করেন পুলিশ, উপজেলা প্রশাসন।

 

প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, ডাক বিভাগের মাধ্যমে খাতা পরিবহনের সময় অসাবধানতাবশত গাড়ি থেকে ব্যান্ডেল পড়ে যায়। তবে এ ঘটনায় দায়িত্ব অবহেলার বিষয়টি তদন্ত করে হচ্ছে বলে জানা যায়।

 

শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন ও শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্হল পরিদর্শন করেন।

শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন গনমাধ্যমকে জানান, এসএসসি পরীক্ষার উত্তর পএ সম্পূর্ণ অক্ষত ও সিলগালা অবস্হায় উদ্ধার করা হয়। এতে বড় ধরনের কোন অনিয়ম ও সমস্যা সৃষ্টি হয়নি। পরে উত্তর পএ গুলো পুনরায় সিলগালা করে শিবপুর উপজেলা পোস্ট অফিসে জমা দেয়া হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd