
মাগুরায় ইছাখাদা বাজারে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
মোঃ তারিকুল ইসলাম তুহিন,নিজস্ব প্রতিনিধিঃ
মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইছাখাদা বাজারে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ অক্টোবর শনিবার বিকাল পাঁচ ঘটিকায় মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মদ এর নেতৃত্বে ধানের শীষের পক্ষে একটি মিছিল অনুষ্ঠিত হয় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ প্রধান অতিথি ও মাগুরা ১ আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলী আহম্মদ বক্তব্যে কেঁদে কেঁদে বলেন, আমার নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমান ভালো থাকলে আমরা ভালো থাকব। আমরা কিছুই হারায় নাই বেগম জিয়া তার সন্তান হারায়, রাষ্ট হারায়ছে, তার ছেলে কে সে বুকে পায় নাই, জেল খেটেছে নির্বিচারে বিনা অন্যায়ে, দক্ষিন এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেত্রী তার ছেলে কে হাজার হাজার মাইল দূরে রাখা হয়েছে,তারা যদি আমাকে মনোনয়ন দেয় তাও ভালো না দিলে তাও ভালো। আমার নেতা তারেক রহমান ও আমার নেত্রী বেগম খালেদ জিয়া যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষে কাজ করব।
তিনি বক্তব্যে আরো বলেন, ইসলাম আমাদের ধর্ম, হযরত মোহাম্মদ (সঃ) আমাদের আদর্শ। ইসলামের ভাষা,ইসলামের আদর্শ কৃষ্টিকালচার বিচ্যুত হয়ে পূজা ও রোজা কে এক করে বেহেশতের টিকিট বিক্রি করে ভোট চান তাহলে সাবধান আপনাদের কে আমরা সামাজিক ভাবে প্রতিহত করব।
উক্ত আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান খান পিকুল। প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সোহান। এ সময় জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ডও বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মোঃ তারিকুল ইসলাম তুহিন
তাং:-২৫-১০-২০২৫
Leave a Reply