1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ দিনে কী খায়, জানাল চিড়িয়াখানা কর্তৃপক্ষ

অনলাইন ডেস্ক
  • Update Time : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১ Time View

 

ভাইরাল মহিষ ‌‘ডোনাল্ড ট্রাম্প’ এখন জাতীয় চিড়িয়াখানায় রয়েছে। ‘ডোনাল্ড ট্রাম্প’ প্রতিদিন ২৫ কেজি নেপিয়ার জাতের ঘাস খাচ্ছে।

 

সেই সঙ্গে খাচ্ছে পাঁচ কেজি ছোলা-ভুসি। দিনে আধা মন পানি লাগছে মহিষটির।

জাতীয় চিড়িয়াখানার কিউরেটর আতিকুর রহমান সংবাদমাধ্যমকে জানান, গত বৃহস্পতিবার অ্যালবিনো জাতের মহিষটি ২৫ কেজি নেপিয়ার জাতের ঘাস ও ৫ কেজি ছোলা-ভুসি খেয়েছে। পানি খেয়েছে আধা মণ।

 

গতকাল শুক্রবার প্রাণীটিকে একই ধরনের, একই পরিমাণে খাবার দেওয়া হয়েছে। প্রয়োজন হলে আরো বেশি খাবার দেওয়া হবে।

গত বুধবার রাতে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটিকে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় নেওয়া হয়। তার পর থেকে মহিষটির দেখভাল করছে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

 

চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মহিষটিকে সকাল ৯টার দিকে ছোলা-ভুসি জাতীয় খাবার দেওয়া হয়। এরপর বেলা ১১টার দিকে দেওয়া হয় ঘাস। বেলা ২টার পর আবার ঘাস খেতে দেওয়া হয়। ৩টার দিকে ছোলা-ভুসি খায় প্রাণীটি। এরপর আর প্রাণীটিকে ভারী খাবার খেতে দেওয়া হয় না।

 

মহিষটিকে জাতীয় চিড়িয়াখানার ‘এল-০৭’ খাঁচায় রাখা হয়েছে। খাঁচার সামনে এ মহিষের একটি পরিচয় ঝুলিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তাতে লেখা রয়েছে, ‘সাদা মহিষ (ডোনাল্ড ট্রাম্প)’। সেখানে ইংরেজি হরফে ‘অ্যালবিনো বাফেলো’ লেখা রয়েছে।

 

‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটিকে যে খাঁচায় রাখা হয়েছে, সেটির পাশের খাঁচায় রয়েছে একটি গয়াল। সেটি উন্মুক্ত। পুরো খাঁচা ঘুরে বেড়ায় গয়ালটি। মহিষটিকে বেঁধে রাখা হয়েছে।

 

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, মহিষটি গৃহপালিত। সে কারণে এটিকে বেঁধে রাখা হবে। এটি এভাবেই অভ্যস্ত।

 

শুক্রবার (২৯ মে) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, মহিষটিকে যেখানে বেঁধে রাখা হয়েছে, সেই অংশটি পাকা করা। ওপরে টিনের ছাউনি। কিছুটা দূরে একটি গাছ রয়েছে। তবে সেই গাছের ছায়া মহিষকে রাখার ঘরের ওপর পড়ে না।

 

তপ্ত দুপুরে মহিষটিকে গোসল করিয়ে দিচ্ছিলেন চিড়িয়াখানার একজন কর্মী। পাইপ দিয়ে মহিষের গায়ে পানি ছিটিয়ে গোসল করানো হচ্ছিল।

 

কিউরেটর আতিকুর রহমান বলেন, যাতে গরম না লাগে সে কারণে তাঁরা দিনে দুই থেকে তিনবার মহিষটিকে গোসল করিয়ে দিচ্ছেন। মহিষটির জন্য একটি স্ট্যান্ডফ্যানের ব্যবস্থা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd