1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

ফরিদপুরে পৃথক অভিযানে ১৯.৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফরিদপুর জেলা প্রতিনিধি:
  • আপডেটের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২৩ সময়

ফরিদপুরে পৃথক অভিযানে ১৯.৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

ফরিদপুর জেলা প্রতিনিধি:

 

ফরিদপুরের কোতয়ালী ও মধুখালী থানার পৃথক এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যমানের ১৯.৫ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

এ ব্যাপারে ‌ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ‌

মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৯ জুন রাত ৭টা ৫০ মিনিটে র‌্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল কোতয়ালী থানার বদরপুর এলাকায় ফরিদপুর-মাগুরা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালায়। এ সময় একটি যাত্রীবাহী বাস থেকে ১০.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা। এ ঘটনায় মোস্তফা কামাল (২৭) ও রাশেদুল ইসলাম (২৬) নামে দুইজনকে আটক করা হয়। তাদের বাড়ি খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলার উত্তর মিলনপুর এলাকায় এছাড়া আজ বুধবার ভোর ৫টা ৪৫ মিনিটে মধুখালী থানার বেল্লাকান্দি এলাকায় আরেকটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান চালায় র‌্যাব। এ সময় ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা। একই সঙ্গে মনির হোসেন ওরফে রুবেল (২৬) এবং আমির হোসেন (২৪) নামে আরও দুইজনকে আটক করা হয়। তারাও খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলার উত্তর মিলনপুর এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুর, মাগুরাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‌্যাব সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd