1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

ফরিদপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বিপুল চন্দ ফরিদপুর জেলা প্রতিনিধি 
  • আপডেটের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২৩ সময়

ফরিদপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বিপুল চন্দ ফরিদপুর জেলা প্রতিনিধি:
বাংলাদেশ সরকারের আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের ধারাবাহিকতায় ফরিদপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সরকারি রাজেন্দ্র কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ, বন বিভাগের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। সরকারের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি দেশের সবুজায়ন বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে অতিথিরা কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় পরিবেশ সুরক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীরা পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গঠনে বৃক্ষরোপণ কার্যক্রমকে সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd