1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

খানজাহান আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজে এইচএসসি পরীক্ষার্থী-২০২৬ এর বিদায় ও দোয়া অনুষ্ঠিত

মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৮৪ সময়

খানজাহান আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজে এইচএসসি পরীক্ষার্থী-২০২৬ এর বিদায় ও দোয়া অনুষ্ঠিত

মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক

খুলনার আড়ংঘাটা থানাধীন তেলিগাতীস্থ খানজাহান আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজে এইচএসসি পরীক্ষার্থী-২০২৬ এর বিদায় ও দোয়া অনুষ্ঠান বৃহস্পতিবার (২৫ জুন) বেলা সাড়ে ১২টায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুর রশিদ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক শেখ জাহিদ ইকবাল, ইউপি সদস্য শহিদুল ইসলাম পিটো, সাংবাদিক এম এ শফিক, একরামুল হোসেন লিপু, স্থানীয় বিএনপি নেতা মোল্লা গোলজার হোসেন, আরিফুর রহমান মন্টু, শেখ নাসির উদ্দিন, কাজী আবদুল ওহাব, শেখ আব্দুল হালিম, শেখ রেজাউল ইসলাম, কাজী ফরহাদুল ইসলাম, শেখ জাকির হোসেন, শেখ জিয়াউর রহমান, জামাল বাঘা, সাবেক ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন, স্থানীয় গুণীজন গোলাম রব্বানী।
কলেজের সিনিয়র শিক্ষক মোঃ ইউসুফ শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তৃতা করেন একাদশ শ্রেণীর শিক্ষার্থী তানহা, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী নুসরাত।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, অধ্যবসায়, নৈতিকতা ও সুশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দেশের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। তারা পরীক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে আসন্ন এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান। প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুর রশিদ বিশ্বাস তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা জীবনের প্রতিটি ধাপ ভবিষ্যৎ সাফল্যের ভিত্তি রচনা করে। তাই একাগ্রতা, পরিশ্রম ও সততার সঙ্গে এগিয়ে গেলে জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।এ সময় কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক এবং শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd