1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

মাগুরায় সিপিআর -কার্ডিও পালমোনারী,ডেঙ্গু জ্বর,আত্মহত্যা ঝুঁকি ও প্রতিকার বিষয়ে শিক্ষার্থীদের অবহিতকরন ও প্রশিক্ষণ কর্মশালা 

লেনিন জাফর, স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৭২ সময়

মাগুরায় সিপিআর -কার্ডিও পালমোনারী,ডেঙ্গু জ্বর,আত্মহত্যা ঝুঁকি ও প্রতিকার বিষয়ে শিক্ষার্থীদের অবহিতকরন ও প্রশিক্ষণ কর্মশালা 

  লেনিন জাফর , স্টাফ রিপোর্টারাঃ  মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজ মিলনায়তনে সিপিআর-কার্ডিও পালমোনারী রিসাসিটেশন, ডেঙ্গু জ্বর,আত্মহত্যা প্রবণতা ঝুঁকি ও প্রতিকার বিষয়ে কলেজ শিক্ষার্থীদের নিয়ে অবহিতকরণ ও হাতে কলমে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।অবহিতকরণ কর্মশালায় সিপিআর, মাদকাসক্তি, ভেপিং, আত্মহতা ঝুঁকি, বয়ঃসন্ধিকালীন, শারীরিক ও মানসিক পরিবর্তন ও সমাধান, স্মার্ট ফোন আসক্তি ও প্রতিকার বিষয়ে শিক্ষার্থীদের করণিয় সম্পর্কে  ইর্ন্টানি চিকিৎসক ডাঃ আল- আমিন সোহেল, ডাঃ অপর্ণা ঘোষ, ডাঃ মোঃ জুবায়ের হোসেইন ও ডাঃ তনয়া ফাতেমা শিক্ষা সচেতনতামূলক পরামর্শ  প্রদান করেন। এ উপলক্ষে মঙ্গলবার দিনব্যাপী কলেজ  মিলনায়তনে অনুষ্ঠিত সভায় কলেজ অধ্যক্ষ রমেন্দ্রনাথ বাছারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডাক্তার জুলি চৌধুরী ও আবাসিক মেডিকেল অফিসার আরএমও (ভারপ্রাপ্ত) আল ইয়াসিন শুভ নিলয়। স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনোলজিষ্ট তুষার কান্তি ঢালী, দারিয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মছিহুল আজম, সাবেক ইউপি সদস্য মোঃ শাহজাহান শেখ  প্রমূখ।   
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডাক্তার জুলি চৌধুরী শিক্ষার্থীদের উদ্যেশে বলেন, ইন্টার্ণি চিকিৎসকরা যে বিষয়গুলো  এখানে  উপস্থাপনা করেছে তার মধ্যে প্রতিবছর সিপিআর রোগীর সংখ্যা বাড়ছে এটা উদ্বেগের বিষয়। এছাড়া ভেপিং ঝুঁকি (ই-সিগারেট) যা খেলে আমাদের শরীরের হার্ট,  ফুসফুস, কিডনি অতি অল্প সময়ের মধ্যে  মৃত্যু ডেকে আনছে। সাম্প্রতিক কালে ডেঙ্গু জ্বরে মৃত্যু হচ্ছে। এই মৃত্যুর কারণ এডিস মশা। মশার হাত থেকে বাঁচতে হলে বাড়ির আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।  আমরা সবাই সচেতন হবো এ প্রত্যাশা রইলো সকলের প্রতি।  সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ রমেন্দ্রনাথ বাছাড় বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইর্ন্টানি চিকিৎসক ও ডাক্তার জুলি চৌধুরী  শিক্ষার্থীদের  উদ্দেশ্যে যে বিষয়গুলি আলোচনা করলেন এ থেকে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহন করবে এ আশা আমি রাখছি। সেই সাথে কলেজ  প্রতিষ্ঠানে এসে এতো সুন্দর একটি  স্বাস্থ্য শিক্ষামূলক আয়োজনে সময় দিয়েছেন সে কারণে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  চিকিৎসকদের প্রতি  ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি । প্রশিক্ষণ কর্মশালায় বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকা ও শিক্ষার্থীরা  উপস্থিত ছিলেন।  অনুষ্ঠান শেষে ডাঃ জুলি চৌধুরী ইন্টার্ণি চিকিৎসকদের নিয়ে চর- গোয়ালদহ কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন এবং সেখানকার স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা দেখেন এবং পরিদর্শন বইতে সাক্ষর করেন। 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd