1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

বীরগঞ্জে ভ্যান শ্রমিকের মেধাবী সন্তানকে সংবর্ধনা ও আর্থিক সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আক্কাস আলী

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৮০ সময়

বীরগঞ্জে ভ্যান শ্রমিকের মেধাবী সন্তানকে সংবর্ধনা ও আর্থিক সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আক্কাস আলী

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১ নম্বর মরিচা ইউনিয়নের মাস্টারমোড় এলাকার ভ্যান শ্রমিক অশ্বিনী দেবনাথের মেধাবী ছেলে সঞ্জয় দেবনাথ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ অর্জন করায় তাকে সংবর্ধনা, ফুলেল শুভেচ্ছা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা যুবদলের অন্যতম সদস্য, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক, উপজেলা রিকশা ও ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা, উপজেলা ইটভাটা মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আক্কাস আলী সঞ্জয় দেবনাথের বাড়িতে গিয়ে তাকে শুভেচ্ছা জানান এবং তার সাফল্যে অভিনন্দন জানান।

এ সময় আক্কাস আলী বলেন, “অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যেও সঞ্জয় দেবনাথের এই সাফল্য প্রমাণ করে যে, মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রম থাকলে কোনো বাধাই অতিক্রম করা অসম্ভব নয়। তার এই অর্জন সমাজের অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।” তিনি সঞ্জয়ের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর মেহেদী হাসান, বীরগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সুজন আলী, উপজেলা রিকশা ও ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ খাইরুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে আক্কাস আলী ব্যক্তিগত উদ্যোগে সঞ্জয় দেবনাথের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় এলাকাবাসী তার এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd