1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

স্মৃতির মণিকোঁঠায় পিতায় যে সন্তানের জন্য এক বটবৃক্ষ!

প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক- জাহারুল ইসলাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১০৫ সময়

স্মৃতির মণিকোঁঠায় পিতায় যে সন্তানের জন্য এক বটবৃক্ষ!

 

সাংবাদিক জাহারুল ইসলাম জীবনের পিতা জাহান আলী’র ৩য় মৃত্যুবার্ষিকী আজ, মাগফিরাত কামনায় পরিবারের দোয়া প্রার্থনা।

 

প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক- জাহারুল ইসলাম জীবন এর নিজের লেখা নিজেশ্ব নিউজ প্রতিবেদন।

“মৃত্যু এক অমোঘ বিধান, প্রতিটি প্রাণীকেই এর স্বাদ গ্রহণ করতে হবে।” কিন্তু কিছু বিদায় রেখে যায় আজীবনের শূন্যতা। তেমনি এক বেদনাবিধুর দিন আজ ৩রা জুলাই। দৈনিক “ঢাকার সময়”, “আজকের জনতার কথা” এবং “দৈনিক অনুসন্ধান” পত্রিকার প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক জাহারুল ইসলাম জীবন-এর পরম শ্রদ্ধেয় পিতা মরহুম জাহান আলী’র ৩য় মৃত্যুবার্ষিকী আজ।

২০২৩ সালের এই দিনে (৩রা জুলাই) পড়ন্ত বিকালের গোধূলি লগ্নে (আনুমানিক ৬টা ১৫ মিনিটে) চিকিৎসাধীন অবস্থায় তিনি এই নশ্বর পৃথিবী ছেড়ে চিরবিদায় নেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পরিবার, পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

**➤স্মৃতির পাতায় সেই অগ্নিপরীক্ষার ২৪ দিন:- পেছনে ফিরে তাকালে আজও বুক কেঁপে ওঠে মরহুমের পরিবারের। ২০২৩ সালের ৯ জুন খুলনার গাজী হাসপাতালের আইসিইউ (ICU)-তে প্রথম দফায় ভর্তি করা হয় জাহান আলী-কে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানান্তর করা হয় খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে। সেখানে দীর্ঘ ১৩ দিন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করার পর শারীরিক অবস্থার চরম অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। হাসপাতালটির আইসিইউ বেডে দীর্ঘ ২৪টি দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়েন তিনি।

সর্বশেষ চেষ্টা হিসেবে তাকে খুলনার আদ-দ্বীন হাসপাতালে নেওয়া হলে, সেখানে কিডনি ডায়ালাইসিসের শেষ মুহূর্তে বড় ধরনের কার্ডিয়াক অ্যাটাকে আক্রান্ত হন তিনি। আসর ও মাগরিব নামাজের মধ্যবর্তী সময়ে চিরতরে থেমে যায় এই সৎ ও নিষ্ঠাবান মানুষটির হৃদস্পন্দন। আইসিইউ বেডে পড়ে থাকে তার নিথর দেহ, যা তার পরিবার ও একমাত্র পুত্র জাহারুল ইসলাম জীবনের মাথার ওপর আকাশ ভেঙ্গে পড়ার মতো এক নির্মম বজ্রপাত হিসেবে আবির্ভূত হয়।

**➤কোরআন ও হাদিসের আলোকে নেক সন্তানের দোয়া:- ইসলামে মৃত ব্যক্তির জন্য দোয়া ও মাগফিরাত কামনার গুরুত্ব অপরিসীম। পবিত্র কোরআনের সূরা হাশরে (৫৯:১০) আল্লাহ তায়ালা পূর্বসূরি মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনার নির্দেশ দিয়েছেন।

একইভাবে, হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সঃ) বলেছেন:-“যখন কোনো ব্যক্তি মারা যায়, তখন তার সব আমল বন্ধ হয়ে যায়, তিনটি ব্যতীত: ১. সদকায়ে জারিয়া, ২. এমন জ্ঞান যা দ্বারা উপকার লাভ করা যায় এবং ৩. এমন নেক সন্তান যে তার জন্য দোয়া করে।” (সহীহ মুসলিম)।

পিতার এই মৃত্যুবার্ষিকীতে একমাত্র পুত্র জাহারুল ইসলাম জীবন ও তার পরিবার মনে করেন, নেক সন্তানের দোয়াই এখন মরহুম পিতার জন্য সবচেয়ে বড় অবলম্বন।

**➤নিষ্ঠাবান এক সমাজসেবকের প্রতি শ্রদ্ধা:- মরহুম জাহান আলী তার দীর্ঘ কর্মজীবনে সরকারি চাকুরির সততা ও নিষ্ঠার পাশাপাশি সামাজিক, রাজনৈতিক এবং পারিবারিক জীবনে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তিনি পরিবারের জন্য ছিলেন এক ছায়াদানকারী বটবৃক্ষ। আজ তিনি স্ব-শরীরে না থাকলেও তার রেখে যাওয়া আদর্শ, স্মৃতি ও শিক্ষা আজীবন তার পরিবারের অন্তরে জীবন্ত থাকবে।

**➤একমাত্র পুত্রের আকুল প্রার্থনা ও গভীর সমবেদনা:- পিতার বিদায়ের ৩ বছর পূর্তিতে একমাত্র পুত্র জাহারুল ইসলাম জীবন অশ্রুসিক্ত নয়নে দেশবাসী, আত্মীয়-স্বজন এবং সাংবাদিক মহলের কাছে দোয়ার দরখাস্ত করেছেন। তিনি মহান রব্বুল আলামীনের দরবারে আকুল প্রার্থনা জানিয়ে বলেন:-“হে আল্লাহ! আমার পিতাকে আপনার পরম করুণা ও মায়ায় জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন। দয়াল নবীজি (সঃ)-এর পবিত্র রওজা মোবারকের নূরের সাথে উনার কবরকে সংযুক্ত করিয়ে কিয়ামত পর্যন্ত পরম শান্তিতে রাখুন- আমিন।”

**➤পিতার এই মৃত্যুবার্ষিকীতে দৈনিক বাংলাদেশ ক্রাইম ২৪ নিউজ, দৈনিক জনতার খবর, দৈনিক দেশ বুলেটিন, media71tv, Channel s7, Golden Tv, দৈনিক খবর সকাল বিকাল, The economic24news.com, দৈনিক উজ্জ্বল বাংলাদেশ, দৈনিক ক্রাইমসিন নিউজসহ বিভিন্ন জাতীয় ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। মহান আল্লাহ তায়ালা মরহুম জাহান আলী-কে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন- আমিন।

**➤শোকান্তে:- জাহারুল ইসলাম জীবন ও শোকসন্তপ্ত পরিবারবর্গ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd