1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

ফরিদপুরের ভাঙ্গায় গোপালগঞ্জ মহাসড়কে বাসচাপায় ৫ জন নিহত যানবাহনে অগ্নিসংযোগ ও মহাসড়ক অবরোধ

ফরিদপুর জেলা প্রতিনিধি 
  • আপডেটের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৬৬ সময়

ফরিদপুরের ভাঙ্গায় গোপালগঞ্জ মহাসড়কে বাসচাপায় ৫ জন নিহত, যানবাহনে অগ্নিসংযোগ ও মহাসড়ক অবরোধ

 

বিপুল চন্দ জেলা প্রতিনিধি ‌ ফরিদপুর

 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা-গোপালগঞ্জ মহাসড়কের সুয়াদী স্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে নড়াইল এক্সপ্রেস পরিবহনের একটি বাস জনতার ওপর উঠে গেলে ‌ এ সংবাদ লেখা পর্যন্ত ‌ পাঁচ জন নিহত হয়েছেন ‌। এরমধ্যে ‌ চারজনের পরিচয় পাওয়া গেছে ‌। ঘটনায় ‌ একাধিক ব্যক্তি ‌ আহত হয়েছেন।

আজ

শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুয়াদী স্ট্যান্ড এলাকায় একটি ডিমবোঝাই পিকআপ ভ্যান মহাসড়কে উল্টে পড়ে। পরে স্থানীয় লোকজন পিকআপটি উদ্ধার করতে গিয়ে মহাসড়কে জটলা সৃষ্টি করেন। এ সময় ঢাকা থেকে গোপালগঞ্জগামী নড়াইল এক্সপ্রেস পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-৮৭৬৭) একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উদ্ধারকাজে থাকা জনতার ওপর উঠে যায়।

এ ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন সুয়াদী গ্রামের ওবায়দুল শেখ (৪৫), পিতা- আবু শেখ; জয়নাল (৩২), পিতা- লিটন মিয়া; নুর নবী (১২), পিতা- তুহিন শেখ এবং অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি ‌ যাদের ‌ বয়স ‌ (প্রায় ৩৫)।

গুরুতর আহত ৩ থেকে ৪ জনকে স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ঢাকা থেকে গোপালগঞ্জ গামী তিনটি যাত্রীবাহী বাস ও দুর্ঘটনা কবলিত ডিমবোঝাই পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। এছাড়া আরও প্রায় ১৫ থেকে ২০টি যানবাহন ভাঙচুর করা হয়।

ঘটনার পর সন্ধ্যা থেকে ভাঙ্গা-গোপালগঞ্জ মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন।

এ বিষয়ে ভাঙ্গা থানার পুলিশ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দুর্ঘটনার কারণ ও পরবর্তী ঘটনাগুলোর বিষয়ে তদন্ত চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd